RubyGems আপডেট করার পদ্ধতি

RubyGems হচ্ছে Ruby programming language এর প্যাকেজ ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক।

RubyGems ব্যবহার করার মাধ্যমে রুবি প্রোগ্রামিং ল্যাংগুয়্যাজের প্যাকেজ এর ব্যবহারকে এক্সটেন্ড করা যায়।

উক্ত পদ্ধতিটি উইন্ডোজ, ম্যাক ও লিন্যাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর জন্য কার্যকরি।

(কমান্ড লাইন ইন্টারফেস বা টার্মিনাল দিয়ে কাজ করতে হবে। লিন্যাক্স এর ক্ষেত্রে Root অথবা Sudo ব্যবহার করে এডমিন হিসেবে কাজ করতে পারেন।)

ধাপ ১ঃ


gem update --system

or

sudo gem update --system (Linux or MAC)

যদি আপনার সফটওয়্যার এর ভার্সন পূরাতন হয় অথবা রুবিজেমস ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নিতে কমান্ড লিখুনঃ


gem install rubygems-update

or

sudo gem install rubygems-update

অতপর রুবিজেমস আপডেট ইনস্টল হয়ে গেলে আরেকটি কমান্ড লিখুনঃ

update_rubygems

আপনার কার্যক্রম সফল হয়ে গেলে পূনরায় আপনার অপারেটিং সিস্টেম এর রুবিজেমস আপডেট করুনঃ


gem update --system

or

sudo gem update --system (Linux or MAC)